আবারও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

লা লিগায় আবারও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত

2023-04-09T07:30:35+00:00
2023-04-09T07:30:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:৩০ এএম   (ভিজিট : ১৫৯)
X

লা লিগায় আবারও বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিল কার্লো আনচেলত্তির দল। শিরোপা ধরে রাখার সম্ভাবনাটাও তাই ক্ষীণ হয়ে গেল আরও। 

সান্তিয়াগো বার্নাব্যূতে ৩-২ গোলে হেরেছে রিয়াল। ভিয়ারিয়ালের জয়ের নায়ক সামুয়েল চুকওয়েজি। একাই দুই গোল করেন এই নাইজেরিয়ান।
পাউ তরেসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল, দ্বিতীয়ার্ধের শুরুতে ফের তাদের এগিয়ে নিয়েছিলেন ভিনিসুয়াস জুনিয়র।

রিয়ালের এই হারে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করার সুযোগ পেল বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে আছে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে।


বাবু/এ আর 




  বিষয়:   রিয়াল মাদ্রিদ  ফুটবল 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy