রাহানের তাণ্ডবে উড়ে গেল মুম্বাই

আন্তর্জাতিক ডেস্ক

খেলাধুলা

২০২৩ আইপিএলের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল গত আসরের পয়েন্ট টেবিলের একদম নীচে থাকা দুই দল। কিন্তু গতবারের ভুল

2023-04-09T08:20:21+00:00
2023-04-09T08:20:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাহানের তাণ্ডবে উড়ে গেল মুম্বাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৮:২০ এএম   (ভিজিট : ১১৩)
X

২০২৩ আইপিএলের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল গত আসরের পয়েন্ট টেবিলের একদম নীচে থাকা দুই দল। কিন্তু গতবারের ভুল থেকে একটি দল যে ভালোভাবেই শিক্ষা নিয়েছে তার দেখা মিললো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই হারের বৃত্তে আটকে গেলেও চেন্নাই ঠিকই টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। গতকালের ম্যাচে তাদের জয়টা এসেছে ৭ উইকেটে।  

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছিল মুম্বাই। রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন কিছুই করতে পারেননি মুম্বাইয়ের বড় বড় সব তারকা ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্যরা তার সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি। ২১ বলে সর্বোচ্চ ৩২ রান এসেছে আরেক ওপেনার ঈশান কিষাণের ব্যাট থেকে। আর ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন টিম ডেডিড। এছাড়া বলার মতো রান পেয়েছেন তিলক ভার্মা (২২) এবং ঋত্বিক শোকিন (১৮*)।

বল হাতে চেন্নাইয়ের জাদেজা ৪ ওভারে ২০ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন তুষার দেশপান্ডে এবং স্যান্টনার। বাকি উইকেট মাগালার।
  
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ডেভন কনওয়ের উইকেট হারায় চেন্নাই। মুখোমুখি হওয়া চতুর্থ বলেই ডাক মেরে বিদায় নেন এই কিউই ওপেনার। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে হয়নি তাদের। আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে ৮২ রানের জুটি গড়ে শক্ত ভিত পাইয়ে দেন রাহানে। এর মধ্যে আরশাদ খানের এক ওভারেই তিনি তুলে নেন ২৩ রান। ফিফটি ছুঁয়ে ফেলেন মাত্র ১৯ বলে; এখন পর্যন্ত চলতি আসরে যা দ্রুততম। ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে আউট হন রাহানে।  

রাহানে বিদায় নেওয়ার পর শিভম দুবেকে নিয়ে হাল ধরেন রুতুরাজ। রানের চাকা সচল রেখে তারা চেন্নাইকে জয়ের পথে নিয়ে যান। লক্ষ্যটাকে কখনোই নাগালের বাইরে যেতে দেননি তারা। তবে দলকে দুবে ইনিংস বড় করতে পারেননি। ফিরে যান ২৬ বলে ২৮ রান করে। এরপর ইমপ্যাক্ট-সাব আম্বাতি রাইডুকে (২০*) নিয়ে বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন রুতুরাজ। দলের জয় নিশ্চিতের সময় তিনি ৩৬ বলে ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন।  

বল হাতে মুম্বাইয়ের জেসন বেহরেনডর্ফ, পীযূষ চাওলা এবং কুমার কার্তিকেয়া ১টি করে উইকেট নিয়েছেন। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো চেন্নাই। দুই ম্যাচের দু'টিতেই জেতা পাঞ্জাব কিংসের পয়েন্টও চেন্নাইয়ের সমান। তবে মুম্বাইকে হারিয়ে নেট রানরেটে এগিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। একই কারণে আবার চেন্নাইয়ের সমান পয়েন্ট নিয়েও শীর্ষ তিন অবস্থানে আছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। অন্যদিকে টানা দুই হারে টেবিলের তলানিতে অবস্থান করছে মুম্বাই।


বাবু/এ আর       




  বিষয়:   রাহান  মুম্বাই 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy