এক সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্টোকস

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

চেন্নাই সুপার কিংসের একের পর এক ক্রিকেটার চোটে পড়ছেন। অলরাউন্ডার মঈন আলী গোঁড়ালির চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে

2023-04-10T17:10:59+00:00
2023-04-10T17:10:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক সপ্তাহের জন্য ছিটকে গেলেন স্টোকস
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১২৮)
X

চেন্নাই সুপার কিংসের একের পর এক ক্রিকেটার চোটে পড়ছেন। অলরাউন্ডার মঈন আলী গোঁড়ালির চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে পারেননি। চোটে পড়েছেন আরও দুজন ক্রিকেটার। পায়ের চোটের কারণে প্রায় এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বেন স্টোকস।

মুম্বাইয়ের বিপক্ষে তিনিও খেলতে পারেননি। ধারণা করা হচ্ছে ১২ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ও ১৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচ মিস করবেন স্টোকস। এর আগে কাঁধের চোটের কারণে শুরুর কয়েক ম্যাচে বোলিংও করতে পারেননি এই ইংলিশ অলরাউন্ডার।

দীপক চাহারকে নিয়েও রয়েছে শঙ্কা। দ্রুতই এই পেসারের স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে চাহারকে। এর আগেও চোটের কারণে ২০২২ আইপিএলের পুরো মৌসুম মিস করেছিলেন চাহার।

মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন চাহার। এ কারণে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। এক ওভারের বেশি তিনি বল করতে পারেননি। এ নিয়ে চতুর্থবারের মতো চেন্নাইয়ের আইপিএলে খেলছেন চাহার। এবার ১৪ কোটি রুপির বিনিময়ে চাহারকে  নিলাম থেকে দলে ভিড়িয়েছিল চেন্নাই।

এদিকে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মঈন ফুড পয়জনিংয়ে ভুগছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে পরবর্তী ম্যাচেই তার খেলার কথা রয়েছে। আইপিএলের এবারের আসরে শুরুটা ভালো ছিল না চেন্নাইয়ের।

বাবু/পিকু





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy