বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন হৃদয়ের

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তাওহীদ হৃদয়। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে নজরকাড়ার পর তিনি নিজের সামর্থ্যের পুরোপুরি

2023-04-13T22:52:36+00:00
2023-04-13T22:52:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন হৃদয়ের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১০:৫২ পিএম   (ভিজিট : ১৩০)
X

চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তাওহীদ হৃদয়। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে নজরকাড়ার পর তিনি নিজের সামর্থ্যের পুরোপুরি জানান দেন সর্বশেষ বিপিএলে। সেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনি ব্যাট হাতে ফুলঝুরি দেখিয়েছেন। এরপরই পুরস্কারস্বরূপ তিনি ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ডাক পেয়েই সুযোগের সদ্ব্যবহার করেছেন। ফর্ম দেখিয়েছেন সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায়ও থেমে নেই হৃদয়ের ব্যাট। যা কাজে লাগিয়ে টাইগারদের হয়ে তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন।

আজ (১৪ এপ্রিল) শেখ জামালের হয়ে ডিপিএলে হৃদয় খেলেছেন ৯৮ রানের ঝকঝকে একটি ইনিংস। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

হৃদয় বলছেন, ‘এখন আমাদের সবার ওপর প্রত্যাশা আছে। আমি মনে করি যে শুধু আমরা নই, আমাদের মতো জুনিয়র কিংবা সিনিয়র খেলোয়াড় প্রত্যেকেরই সক্ষমতা আছে দেশের জন্য ভালো কিছু করার। ইনশাআল্লাহ বাংলাদেশের হয়ে আমরা একদিন বিশ্বকাপ জয় করব।’

ডিপিএল প্রসঙ্গে এই তরুণ ক্রিকেটার বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যতটুকু যাচ্ছে...টিম এফোর্ট, টিম বন্ডিংও অনেক ভালো। দলের জন্য যেদিন যার প্রয়োজন সেই পারফর্ম করছে। আমরা এই মোমেন্টামটা ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা প্রতিযোগিতায় ভালো অবস্থানে থাকব।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য যতটুকু অবদান রাখা সম্ভব আমি চেষ্টা করছি। এজন্য আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মনোভাব আছে। প্রথমে থিতু হওয়ার চেষ্টা করি, এরপর দলকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায়।’

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy