লিটনহীন কলকাতার বিপক্ষে ব্রুকের সেঞ্চুরি, হায়দরাবাদের রানপাহাড়

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারত লিটন দাসের। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকা ও ম্যাচ একাদশে বাড়তি বোলারের ওপর

2023-04-14T23:06:53+00:00
2023-04-14T23:06:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিটনহীন কলকাতার বিপক্ষে ব্রুকের সেঞ্চুরি, হায়দরাবাদের রানপাহাড়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১১:০৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারত লিটন দাসের। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকা ও ম্যাচ একাদশে বাড়তি বোলারের ওপর জোর দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই বোলাররাই ডোবাল কেকেআরকে। তাদের রীতিমতো কচুকাটা করেছেন সানরাইজার্স হায়দরাবাদের হ্যারি ব্রুক ও এইডেন মার্করামরা। নিজের দুর্দান্ত সেঞ্চুরিতে ব্রুক তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। আর তাতেই নির্ধারিত ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ ৪ উইকেটে ২২৮ রান।

শুক্রবার (১৪ এপ্রিল) ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে কলকাতা। আগের ম্যাচের একাদশ নিয়ে এদিনও মাঠে নামে শাহরুখ খানের দল। লিটন ছাড়াও দলে জায়গা হয়নি ইংলিশ ব্যাটার জেসন রয়ের।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন হায়দরাবাদের হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়ালের উদ্বোধনী জুটি। যদিও আগারওয়াল মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ততক্ষণে ৪.১ ওভারে ৪৮ রান তুলে ফেলে এইডেন মার্করামের দল। ওয়ান ডাউনে নামা রাহুল ত্রিপাটিও করেন ৯ রান।

একপ্রান্তে খেলতে থাকা ব্রুক ধীরে ধীরে আগ্রাসি রূপ ধারণ করেন। তার সঙ্গে যোগ দেন হায়দরাবাদ অধিনায়ক মার্করাম। মাত্র ৪৭ বলে তারা গড়েন ৭২ রানের জুটি। আন্দ্রে রাসেল, সুইয়াশ শর্মাদের বেধড়ক পেটান তারা। এরমধ্যে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। মার্করাম অর্ধশতক করেন ২৫ বলে। পরের বলে রাসেলকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হায়দরাবাদ দলপতি।

ব্রুককে পরে সঙ্গ দেন অভিষেক শর্মা। যদিও শুরুর দিকে ধীরে খেলেন তিনি। শেষ পর্যন্ত ১৭ বলে ৩২ রান করে রাসেলের শিকার হন এ তারকা। সবার শেষে নামা হেনরিখ ক্লাসেন ৬ বলে খেলেন ১৬ রানের দারুণ একটি ক্যামিও ইনিংস।

বাবু/মম




  বিষয়:   লিটন দাস  ব্রুক  সেঞ্চুরি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy