মুম্বাইয়ের পথে সাকিব-তাসকিনরা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

শুক্রবার বিকেএসপিতে ডিপিএলে নিজ দল মোহামেডানের ম্যাচ শেষে সাকিব আল হাসান ও সৌম্য সরকার হেলিকপ্টারে করেই মাঠ ছাড়েন।

2023-04-14T23:43:12+00:00
2023-04-14T23:43:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুম্বাইয়ের পথে সাকিব-তাসকিনরা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১১:৪৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

শুক্রবার বিকেএসপিতে ডিপিএলে নিজ দল মোহামেডানের ম্যাচ শেষে সাকিব আল হাসান ও সৌম্য সরকার হেলিকপ্টারে করেই মাঠ ছাড়েন। তবে তাদের এমন তড়িঘড়ি করে মাঠ ছাড়ার কারণ তখন জানা না গেলেও পরবর্তীতে অবশ্য জানা গেছে। এই দুই ক্রিকেটারের সঙ্গে তাসকিন আহমেদ যোগ হয়ে তারা আজ পৌঁছাবেন মুম্বাইয়ে। যে কারণে বিকেলে সড়কে রাস্তার জ্যাম দ্রুত এড়াতে আকাশ পথে ঢাকা এসেছিলেন সাকিবরা।

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা বিমান বন্দর ত্যাগ করেছেন সাকিব। সেখানে পৌঁছে একটি চিপসের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নেবেন সাকিব, সৌম্য এবং তাসকিন। সেই শ্যুটিং শেষ করে পবিত্র ওমরাহ করতে আবার মক্কা যাবেন সাকিব। আর সৌম্য এবং তাসকিন ১৬ তারিখ দেশে ফিরে আসবেন।

পবিত্র ওমরাহ পালন শেষ করে পরিবারের সঙ্গে ঈদ করতে সাকিব উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ পালন করে যোগ দেবেন ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

বাবু/মম




  বিষয়:   সাকিব  তাসকিন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy