কেন এসেছিলেন চীনের বিশেষ দূত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত দেং শিজুন গত ৬ এপ্রিল ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের

2023-04-19T00:57:35+00:00
2023-04-19T00:57:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন এসেছিলেন চীনের বিশেষ দূত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১২:৫৭ এএম   (ভিজিট : ১৭১)
X

চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত দেং শিজুন গত ৬ এপ্রিল ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। চীনা বিশেষ দূত সে সময় মিয়ানমারসহ আসিয়ানের বেশ কয়েকটি দেশ সফর করেন।

চীনের এই বিশেষ দূতের সফর নিয়ে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যেই তার এই সফরের কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘চীনের বিশেষ দূত এসেছিলেন রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে। আমার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল।’

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী।

ড. মোমেন জানান, ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সঙ্গে বৈঠক হয়েছে। সেটা ছিল সৌজন্য বৈঠক। তারা (চীন) অনেক দিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে। তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা সব সময়েই আশাবাদী তারা (রোহিঙ্গারা) ফেরত যাবে।

মন্ত্রী বলেন, তারা (চীন) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে ফ্যাসিলেটেড করছে। আমরা আশাবাদী। তবে আগে দুবার ডেট দিয়ে ভেস্তে গেছে। তাই রোহিঙ্গারা কবে ফেরত যাবে, সেটা এখনই বলতে পারছি না।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy