‘বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টার ক্যামেরন গ্রিন’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুটা ভালো করতে পারেননি ক্যামেরুন গ্রিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়েছে নিয়েছেন এই

2023-04-19T18:06:04+00:00
2023-04-19T18:06:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টার ক্যামেরন গ্রিন’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৬০)
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুটা ভালো করতে পারেননি ক্যামেরুন গ্রিন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়েছে নিয়েছেন এই অজি অলরাউন্ডার। খুঁজে পেয়েছেন চেনা ছন্দ।  সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গ্রিনকে বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলছেন ইরফান পাঠান।  

আন্তর্জাতিক অভিষেকের পরই সাড়া ফেলেন গ্রিন। তিন ফরম্যাটের ক্রিকেটেই নিজেকে প্রমাণ করে রীতিমতো হিট কেক বনে যান আইপিএলের নিলামে। সেখান থেকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই। এবার সেই আস্থারই প্রতিদান দিতে শুরু করেছেন এই অজি অলরাউন্ডার। 

ইরফান বলেন, 'ক্যামেরন গ্রিন ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হতে যাচ্ছে। সে খুবই মেধাবী ক্রিকেটার, তার কাছে থেকে আমরা আরও অনেক কিছু পেতে যাচ্ছি। কারণ সে দিনকে দিন নিজের খেলায় উন্নতি করছে।’

বাবু/জেএম




  বিষয়:   ক্যামেরন গ্রিন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy