প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১২:৪৮ পিএম (ভিজিট : ১০৬)

X
আসছে জুনে ইংল্যান্ডের মাটিতে বসবে অ্যাশেজ সিরিজ। আক্রমণাত্মক খেলার কৌশল কাজে লাগিয়ে সাদা পোশাকে আমূল পাল্টে যাওয়া ইংলিশরা ঘরের মাঠে সিরিজ জিততে বদ্ধপরিকর। শক্তিশালী দল গড়েতে দলটি দিয়েছে মনোযোগ। দুই বছর পর সাদা পোশাকের ক্রিকেটে আবারো ফেরার অপেক্ষায় পেসার জোফরা আর্চার।
আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমেছিলেন ২৮ বর্ষী পেসার। পরের চার ম্যাচে ডান কনুইয়ের ইনজুরির কারণে আর খেলতে পারেননি। সম্প্রতি বেলজিয়ামে কনুইয়ের অস্ত্রোপচার করিয়েছেন। এরপর ভারতে ফিরে মুম্বাইয়ের ডেরাতেও ফিরেছেন।
অ্যাশেজ শুরু হতে এখনো প্রায় ৫০ দিন বাকি। এ সময়ের মধ্যেই সুস্থ হয়ে আর্চার দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশাবাদী তার সতীর্থ মার্ক উড। একইসঙ্গে উডের দাবি, মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত আছেন বার্বাডোজের ব্রিজটাউনে জন্ম নেয়া এ ক্রিকেটার।
‘সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং আমি নিশ্চিত সে ফিরে আসবে এবং আবার চ্যাম্পিয়ন হবে। বড় আঘাতগুলো কাটিয়ে উঠেছে বলে আমি মনে করি। নিশ্চিতে আছি, সে অ্যাশেজের জন্য প্রস্তুত থাকবে।’
‘ইংল্যান্ড অ্যাশেজের জন্য তাকে দলে পেতে চাইবে। মুম্বাইতে সে ভালো চিকিৎসা পাবে এবং জাতীয় দলও তার দেখাশোনা করবে। আসন্ন অ্যাশেজের জন্য আর্চার মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকবে।’
২০২১ সালের ফেব্রুয়ারির পর আর্চার আর টেস্টে খেলেননি। গত দুই বছরে তার পায়ে হয়েছে একাধিক অস্ত্রোপচার হয়েছে। যদিও সবশেষ শীতকালীন মৌসুমে সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল সন্তোষজনক।]
বাবু/এ আর