৫০০তম ওয়ানডে জয়ের মাইলফলকে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ড্যারেল মিচেলের শতক গেলো বিফলে। ফাখর জামানের সেঞ্চুরি সহজ জয়ের পথ গড়ে দিলো পাকিস্তানকে। তার আগে ডেথ ওভারে

2023-04-28T14:51:20+00:00
2023-04-28T14:54:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫০০তম ওয়ানডে জয়ের মাইলফলকে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ২:৫১ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৩ ২:৫৪ পিএম  (ভিজিট : ১৬১)
X

ড্যারেল মিচেলের শতক গেলো বিফলে। ফাখর জামানের সেঞ্চুরি সহজ জয়ের পথ গড়ে দিলো পাকিস্তানকে। তার আগে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের রানের চাকা আটকে দিয়েছিলেন নাসিম শাহ, হারিস রউফরা।

বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তান তুলে নিলো ৫ উইকেটের জয়। ওয়ানডে ইতিহাসের তৃতীয় দল হিসেবে ৫০০তম জয়ের মাইলফলক গড়লো তারা। এই মাইলফলক ছুঁতে তাদের খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ, যা কিনা দ্বিতীয় দ্রুততম। তাদের আগে ৮১১ ম্যাচে অস্ট্রেলিয়া ছুঁয়েছিল এই ল্যান্ডমার্ক।

২৮৯ রান তাড়া করতে গিয়ে কখনই বিপদে পড়েনি পাকিস্তান। ইমাম উল হক আর ফাখর জামান ১২৪ রানের ওপেনিং জুটিতে দলকে সহজ জয়ের পথ দেখান। ইমাম করেন ৬৫ বলে ৬০। এরপর বাবর আজমের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৪৯।

সেঞ্চুরিয়ান ফাখর দলকে ২৫৫ রানে নিয়ে গিয়ে থামেন। ১১৪ বলে গড়া তার ১১৭ রানের মারকুটে ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি আর ১ ছক্কার মার। এটি ফাখরের নবম ওয়ানডে সেঞ্চুরি।

শেষদিকে মোহাম্মদ রিজওয়ানের এক ক্যামিওতে ৯ বল হাতে রেখেই জিতেছে পাকিস্তান। রিজওয়ান ৩৪ বলে ৬ চার আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪২ রানে। এর আগে ড্যারেল মিচেলের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে উইল ইয়ং আর মিচেলের শতরানের জুটিতে বড় পুঁজির ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের দুর্দান্ত ডেথ বোলিংয়ে ৩০০ ছাড়াতে পারেনি কিউইরা। শেষ ১০ ওভারে মোটে ৬৬ রান নিতে পারে তারা।

মিচেল ১১৫ বলে ১১ চার আর ১ ছক্কায় করেন ১১৩ রান। ৭৮ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ইয়ংয়ের ব্যাট থেকে আসে ঝোড়ো ৮৬। নাসিম শাহ ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন দুটি উইকেট। দুটি করে উইকেট শিকার শাহিন আফ্রিদি আর হারিস রউফেরও।

বাবু/এ আর 




  বিষয়:   খেলা  ক্রিকেট  পাকিস্তান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy