বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এর ফলে এখন থেকে সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার

2023-05-01T17:48:31+00:00
2023-05-01T17:48:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৯৬)
X


বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করেছে সৌদি আরব। এর ফলে এখন থেকে সৌদি আরবে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। আজ সোমবার (০১ মে) দুপুরে ঢাকাস্থ সৌদি দূতাবাসে এই ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠা‌নে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। আজ একটি ঐতিহাসিক দিন। আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।

রাষ্ট্রদূত ব‌লেন, আগে বাংলাদেশিদের শুধুমাত্র ওমরাহর জন্য ই-ভিসা চালু ছিল। তবে এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-ভিসা নেওয়া যাবে।

এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, সুদান থেকে ১০০টি দেশের ৬ হাজার নাগরিককে সৌদি আরব উদ্ধার করেছে। বাংলাদেশের নাগরিকদেরও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুদান থেকে এসে যে কেউ সৌদি আরবে আশ্রয় নিতে পারবেন। আমরা এ ক্ষেত্রে স্বাগত জানাই।

অনুষ্ঠানে জানানো হয়, সৌদি আরবে ভিজিটের জন্যও বাংলাদেশিরা ই-ভিসা নিতে পারবেন। তবে সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেন ভিসা থাকতে হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   ই-ভিসা  সৌদি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy