বাবা হচ্ছেন ১৮ বছরের গার্নাচো

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাবা হওয়ার সুখবর দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ইনস্টাগ্রামে বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে

2023-05-01T22:33:46+00:00
2023-05-01T22:33:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবা হচ্ছেন ১৮ বছরের গার্নাচো
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১০:৩৩ পিএম   (ভিজিট : ১৪৪)
X

বাবা হওয়ার সুখবর দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ইনস্টাগ্রামে বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে একটি ছবি দিয়ে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা এমনটি নিশ্চিত করেছেন। দ্য সান জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৫ বছরের চুক্তি করা এই তারকা প্রথম সন্তানের বাবা হবেন।

বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে ‘গার্নাচো’ লেখা ছোট একটি জার্সিসহ দুজনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আর্জেন্টাইন ‍উইঙ্গার। গার্নাচো জানিয়েছেন, অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারা।

গার্নাচো লেখেন, ‘জীবন যেখানে শুরু এবং ভালোবাসা কখনো শেষ হয় না। নতুন আগমনের প্রস্তুতি নিচ্ছি এবং তুমি আমাদের ভালোবাসা ও রোমাঞ্চ পূরণ করতে আসছো। বলে বোঝাতে পারবো না, এটা কত বড় স্বপ্ন আমাদের জন্য।’

নিজের সন্তানের নামও এরই মধ্যে ঠিক করে ফেলেছেন গার্নাচো। সন্তানকে ‘এনজো’ নামে সম্বোধন করে তিনি আরও লেখেন, 'তোমার সাথে সাক্ষাতের সময় গণনা করছি। বাবা ও মা ইতোমধ্যে তোমাকে অনেক ভালোবেসেছি ‘এনজো’।

দ্য সান জানাচ্ছে, গার্নাচোর সন্তানের মা ইভা তার ছোট বেলার বান্ধবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অনেক দিনের। তাদের পরিবার ও বন্ধুরা এমন খবরে খুবই খুশি এবং গর্বিত।

স্পেনে জন্ম নেয়া গারনাচো এর আগে ২০২২ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলেছিলেন।


বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy