জর্জিনার সঙ্গে সম্পর্কে অবনতির গুঞ্জন, জবাব দিলেন রোনালদো

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

কিছুদিন আগেই জর্জিনা রদ্রিগেজকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনালদো তার সঙ্গে সুখী নন। বেশির ভাগ গুঞ্জনের বিষয়ে প্রকাশ্যে

2023-05-01T23:52:48+00:00
2023-05-01T23:52:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জর্জিনার সঙ্গে সম্পর্কে অবনতির গুঞ্জন, জবাব দিলেন রোনালদো
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১১:৫২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

কিছুদিন আগেই জর্জিনা রদ্রিগেজকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনালদো তার সঙ্গে সুখী নন। বেশির ভাগ গুঞ্জনের বিষয়ে প্রকাশ্যে মাথা না ঘামালেও এ যাত্রায় চুপ করে থাকেননি রোনালদোর সঙ্গী। আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্প্যানিশ মডেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বার্তা দিয়েছিলেন তাদের সম্পর্ক আগের মতোই আছে। এবার রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গীর সঙ্গে ছবি দিয়ে জানালেন তাদের সম্পর্কে কোনো ফাটল ধরেনি।

সমাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের হাতেই রয়েছে পানীয়। একে অপরকে চুমু খাচ্ছেন তারা। ক্যাপশনে লেখা, ‘‘ভালবাসার উদযাপন।’’ এই ছবি দিয়েই হয়তো সব জল্পনার অবসান করতে চাইলেন এই পর্তুগীজ তারকা। বুঝিয়ে দিলেন, একসঙ্গেই রয়েছেন তারা।

রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনকে উড়িয়ে দিতে কয়েক দিন আগেই ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছিলেন জর্জিনা। রাতের আকাশের একটি ছবি পোস্ট করে, সঙ্গে গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেওয়া কথাগুলো এ রকম—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।

এদিকে সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ। এখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গ সামনে এনেছেন জর্জিনা। সিরিজটি ঘিরে রোনালদো–জর্জিনার মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে ‘এল ফুতবোলেরো’। বলা হয়, দুজনের মধ্যে সবকিছু ‘ঠিকঠাক নেই’। 

এরপর স্প্যানিশ টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে আনলে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। অ্যাবেল জানান, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনালদো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ক্ষুব্ধ জর্জিনা নাকি সেদিন বিমানে কারও সঙ্গে কথাও বলেননি।

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও। রোনালদোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy