পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত সেই ফল এড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ

2023-05-03T18:08:14+00:00
2023-05-03T18:10:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অনূর্ধ্ব-১৯
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৬:০৮ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৩ ৬:১০ পিএম  (ভিজিট : ১৪৪)
X

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত সেই ফল এড়িয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সময় স্বাগতিকদের সামনে ড্র করার সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু যুব টাইগারদের দেওয়া ছোট টার্গেট সফরকারীরা সহজেই পেরিয়ে গেছে। মাঝে ঘণ্টাখানেকের বৃষ্টিও শাহরিয়ার সাকিবদের পথ কিছুটা সহজ করে তোলে। কিন্তু শেষ পর্যন্ত সেটি কাজে লাগাতে ব্যর্থ হন তারা।


বুধবার (৩ মে) ছিল চারদিনের ম্যাচের শেষ দিন। এদিন পাকিস্তানের নেওয়া ২৭১ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাকিব। কিন্তু সেঞ্চুরি পূর্ণ করেও তিনি বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফলে পাকিস্তানের লিড পেরিয়ে মাত্র ২১ রান তুলতেই গুটিয়ে যায় সফরকারীরা। 


মোটে ২২ রানের সহজ লক্ষ্য ৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় পাকিস্তানি যুবারা। অপরাজিত দুই ওপেনার শাহজাইব খান ১৫ ও আজান আওয়াইস ৪ রান করেন।


এর আগে দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক সাকিবের সেঞ্চুরি এবং আশিকের অর্ধশতকে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৯২ রান সংগ্রহ করে। সাকিব ১০৬ রান এবং আশিক ফেরেন ৭৯ রানে। পাকিস্তানের হয়ে ৬৬ রান খরচায় ৪ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার আলি আসফান্দ। এছাড়া তিন উইকেট শিকার করেন আরাফাত আহমেদ মিনহাজ।


ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো না হওয়াতেই মূলত বিপর্যয় প্রায় নিশ্চিতই ছিল। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় সাকিবের দল। জবাবে ব্যাট করতে নেমে শাহজাইবের ১৭৪ এবং ওবাইদের ৬৭ রানে ভর করে রানের পাহাড় তোলে পাকিস্তান। আড়াইশ’র বেশি লিড নিয়ে তারা থামে ৪২০ রানে।


বাবু/জেএম 







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy