ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটার ইংল্যান্ডে

2023-05-05T00:20:12+00:00
2023-05-05T00:20:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:২০ এএম   (ভিজিট : ১৫৪)
X

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটার ইংল্যান্ডে থাকলেও নেই কেবল সাকিব আল হাসান। কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মনে। দলীয় টিম ম্যানেজমেন্টে সূত্র থেকে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে যে, শুক্রবার (৫ মে) দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

শুক্রবার ইংল্যান্ড সময় সকাল ১০টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এদিকে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়া মুস্তাফিজুর রহমানের আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন ফিজ।

লম্বা এই ভ্রমণে মুস্তাফিজকে একা যেতে হয়নি। কেননা তার সঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশ ছেড়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান এই নির্বাচকও ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন মুস্তাফিজের সঙ্গেই। আইপিএল খেলে দেশে ফেরা আরেক ক্রিকেটার লিটন দাস গত বুধবার চেমসফোর্ডে পৌঁছেছেন। এদিকে টাইগার শিবিরে যোগ দিয়েছেন নতুন সহকারী কোচ নিক পোথাসও।

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সবকটি ম্যাচই মাঠে গড়াবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। 

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy