ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটারই ইংল্যান্ডে

2023-05-06T01:00:42+00:00
2023-05-06T01:00:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১:০০ এএম   (ভিজিট : ১০৯)
X

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। এরইমধ্যে দলের সব ক্রিকেটারই ইংল্যান্ডে উপস্থিত হয়েছেন। যদিও পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে শুক্রবার (৫ মে) তারকা এই অলরাউন্ডার যোগ দিয়েছেন টাইগার শিবিরে।

শুক্রবার বিকেল নাগাদ সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে দলীয় টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে। অবশ্য মূল ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বৃষ্টি বাঁধায় হয়নি আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সেই ম্যাচটি। কোনও বলই গড়ায়নি মাঠে, এমনকি টস পর্যন্তও হয়নি।

একটা সময় বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আগামী ৯ মে শুরু হচ্ছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ এবং ১৪ মে হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

আয়ারল্যান্ড এই সিরিজে ৩-০ তে জিতলে সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy