লিডসকে ২-১ গোলে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

যেন গোল করার তেমন তাড়া নেই। কিন্তু সেই ধীরেসুস্থে খেলেও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের

2023-05-07T10:01:21+00:00
2023-05-07T10:01:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিডসকে ২-১ গোলে হারালো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১০:০১ এএম   (ভিজিট : ১৭৮)
X

যেন গোল করার তেমন তাড়া নেই। কিন্তু সেই ধীরেসুস্থে খেলেও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন ম্যাচের আগে সতর্ক অবস্থানে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগের শিরোপা অনেকটাই নিশ্চিত হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগকে এখন ম্যানসিটি পাখির চোখ করেছে।


শনিবার (৬ মে) দিবাগত রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে নেমে শীর্ষস্থান আরও মজবুত করল ম্যানসিটি। লিডসকে ২-১ গোলে হারিয়ে আর্সেনালের চেয়ে তারা চার পয়েন্টে এগিয়ে গেল। সমান ৩৪টি ম্যাচে সিটির ৮২ এবং দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৮।


আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবে ম্যান সিটি। এ কারণেই হয়তো লিডসের বিপক্ষে খুব বেশি শক্তি খরচ করতে চায়নি গার্দিওলার দল। সেই কারণে জ্যাক গ্রিলিশ মাঠে নামেননি ম্যাচটিতে, বার্নার্দো সিলভাও ৮৭ মিনিটে নেমেছেন। তবে বেশিরভাগ সময়েই বল নিজেদের আয়ত্তে রেখে খেলতে চেয়েছে তারা। নিজেদের মাঠে তারা ৮২ শতাংশ বলই দখল রাখে।


বাবু/জেএম 





  বিষয়:   লিডস  ম্যানসিটি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy