শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল।
আজ (মঙ্গলবার) দিনের শুরুতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল সংগ্রহ করে ১৪৫ রান। মাঝারি রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা ৭৫ রানে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলার বাঘিনীরা।