৩২ ঘণ্টা পর সার উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৩২ ঘণ্টা পর সার উৎপাদন শুরু করেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা

2023-05-10T13:53:44+00:00
2023-05-10T13:56:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যমুনা সার কারখানা
৩২ ঘণ্টা পর সার উৎপাদন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১:৫৩ পিএম  আপডেট: ১০.০৫.২০২৩ ১:৫৬ পিএম  (ভিজিট : ১৩৬)
X

অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৩২ ঘণ্টা পর সার উৎপাদন শুরু করেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা।  

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান জানান, গত সোমবার সন্ধ্যায় হঠাৎ করে যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে কারখানার সার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুনরায় কারখানা চালু করতে টেকনিক্যাল টিম কাজ শুরু করে।

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টা থেকে ফের সার উৎপাদন শুরু করা হয়েছে।

উল্লেখ্য, দৈনিক ১৭শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে জামালপুর ছাড়াও ১৮টি জেলায় সার সরবরাহ করা হয়।  

বাবু/জেএম 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy