শুক্রবার সুদান থেকে ফিরছেন আরও ৫৫৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশেষ ফ্লাইটে শুক্রবার (১২ মে) আরও ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার

2023-05-10T14:26:11+00:00
2023-05-10T15:48:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুক্রবার সুদান থেকে ফিরছেন আরও ৫৫৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ২:২৬ পিএম  আপডেট: ১০.০৫.২০২৩ ৩:৪৮ পিএম  (ভিজিট : ১৩৬)
X


বিশেষ ফ্লাইটে শুক্রবার (১২ মে) আরও ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১২-১৩ মে রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। এরমধ্যে বুধবার তিনটি এবং বৃহস্পতিবার একটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন।

এর আগে, গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   সুদান  বাংলাদেশি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy