পেসারদের প্রতিযোগিতা উপভোগ করছেন শরীফুল

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

জাতীয় দলে অভিষেকের পর বছর খানেক নিয়মিত ছিলেন শরীফুল ইসলাম। এরপর গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই

2023-05-11T23:44:17+00:00
2023-05-11T23:44:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পেসারদের প্রতিযোগিতা উপভোগ করছেন শরীফুল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:৪৪ পিএম   (ভিজিট : ১৩৮)
X

জাতীয় দলে অভিষেকের পর বছর খানেক নিয়মিত ছিলেন শরীফুল ইসলাম। এরপর গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই তিনি ইনজুরিতে পড়েন। সেই চোট থেকে সেরে উঠলেও অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এরপর আয়ার‌ল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে তিনি আবারও টাইগার স্কোয়াডে ডাক পান। জাতীয় দলে এখন পেসারদের যে প্রতিযোগিতা চলছে, সেটা অবশ্য উপভোগ করছেন শরীফুল।

আজ (১১ মে) সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে গণমাধ্যমের মুখোমুখি হন এই পেসার। সেখানে তিনি জানিয়েছেন, ‘আসলে প্রতিযোগিতা যত হবে, ততই আমাদের জন্য ভালো হবে। কারণ যে ভালো করবে আল্টিমেটলি ভালো হবে দেশের জন্যই। এটা আমি উপভোগ করছি। যেখানে প্রতিযোগিতা বেশি, সেখানে উপভোগ বেশিই হবে। চাপ থাকলেও সেটা উপভোগ্য হিসেবেই নিই।’

সাম্প্রতিক সময়ে শরীফুল নিজে বোলিং নিয়ে কি কাজ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন কাজ করছি সুইং নিয়ে, পেস–সুইং দুটোই যদি ঠিক থাকে, ইনশা-আল্লাহ ভালো কিছু হবে।’

অধিনায়ক তামিম কেমন বোলিং প্রত্যাশা করেন তাও জানালেন শরীফুল, ‘তিনি (তামিম ইকবাল) বলছিলেন এসব উইকেটে বল এক জায়গায় করতে, জোরে জোরে না করতে। ভালো জায়গায় করতে থাকলে ভালো কিছু হবে, আমাদের কিছু করতে হবে না, জাস্ট ঠিক জায়গাটায় বল করতে হবে।’

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy