আইপিএলে শীর্ষ উইকেট শিকারী চাহাল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অপেক্ষা ছিল মাত্র ১ উইকেটের। গতকাল (বৃহস্পতিবার) ইডেনে বল হাতে নিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যান যুজবেন্দ্র চাহাল। কলকাতার

2023-05-12T14:21:39+00:00
2023-05-12T14:21:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইপিএলে শীর্ষ উইকেট শিকারী চাহাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ২:২১ পিএম   (ভিজিট : ১৩২)
X

অপেক্ষা ছিল মাত্র ১ উইকেটের। গতকাল (বৃহস্পতিবার) ইডেনে বল হাতে নিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যান যুজবেন্দ্র চাহাল। কলকাতার বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে প্রথমবার বল করতে আসেন চাহাল। দ্বিতীয় বলেই কলকাতা অধিনায়ক নীতীশ রানার উইকেট তুলে নেন চাহাল। সেই সুবাদে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার এখন তিনি। 

এর আগে টুর্নামেন্টটিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ক্যারিবীয়ান ডোয়াইন ব্রাভোর দখলে। ১৬১টি ম্যাচে ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছিলেন ব্রাভো। এবার সেই রেকর্ড ভাঙলেন চাহাল। ভারতীয় এ বোলার ১৪৩টি ম্যাচের ১৪২টি ইনিংসে বল করে চূঁড়ায় উঠলেন। ব্রাভোর থেকে ১৬টি কম ইনিংসে বল করেই আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন চাহাল।

গতকাল ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন চাহাল। নীতীশ রানা ছাড়াও তিনি সাজঘরে ফেরান বেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং ও শার্দুল ঠাকুরকে। সেই সুবাদে চলতি  আইপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচে বল করে ২১টি উইকেট নিয়েছেন চাহাল।

বাবু/জেএম 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy