আশা দেখিয়ে ফিরলেন সাকিবও

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। সেই কালো মেঘ সরে যেতেই বল মাঠে গড়ায়, এরপর বাংলাদেশের বিপক্ষে

2023-05-13T00:01:49+00:00
2023-05-13T00:01:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশা দেখিয়ে ফিরলেন সাকিবও
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১২:০১ এএম   (ভিজিট : ১৩২)
X

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। সেই কালো মেঘ সরে যেতেই বল মাঠে গড়ায়, এরপর বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রাজত্ব করেছে আইরিশরা। ওয়ানডেতে তারা টাইগারদের বিপক্ষে ৩২০ রানের সর্বোচ্চ লক্ষ্য দাঁড় করায়। যার জবাবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের পর কিছুটা দেখেশুনে খেলতে থাকা লিটন দাসও বিদায় নেন। যা সফরকারীদের চাপের মুখে ফেলে দেয়। তবে সেখান থেকে আশা দেখাতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে সাকিব ব্যক্তিগত ২৬ রানে ফিরেছেন।

এর আগপর্যন্ত দুই বাঁ-হাতি ব্যাটারে ভর করে ১৬.২ ওভারে বাংলাদেশ শতরান পূর্ণ করেছিল। দুজনের জুটিতে আসে ৬১ রান। দলীয় ১০১ রানে সাকিবকে ফিরিয়েছেন কার্টিস ক্যাম্ফার। পয়েন্টে কভারে খেলতে গিয়ে তিনি জর্জ ডকরেলের তালুবন্দী হয়েছিলেন। অথচ এর আগের ওভারেই তিনি অ্যান্ড্রু ম্যাকব্রাইনের ওপর চড়াও হয়েছিলেন। টানা তিনটি চার মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব। 

ফিফটির পথে ব্যাট করতে থাকা শান্ত এখন পর্যন্ত ৪২ বলে ৪৪৪ রান করেছেন। তার সঙ্গে ক্রিজে যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy