মিলিটারি ডিক্টেটররা নদী খালগুলো ধ্বংস করেছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের নদ, খাল ও গাছপালা মিলিটারি ডিক্টেটররা ধ্বংস করে গেছে। আইয়ূব খান থেকে শুরু

2023-05-15T16:56:31+00:00
2023-05-15T16:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিলিটারি ডিক্টেটররা নদী খালগুলো ধ্বংস করেছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২০৬)
X


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের নদ, খাল ও গাছপালা মিলিটারি ডিক্টেটররা ধ্বংস করে গেছে। আইয়ূব খান থেকে শুরু করে জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার হাতে এগুলো ধ্বংস হয়েছে। আমরা এগুলো রক্ষা করে চলেছি।’ আজ সোমবার (১৫ মে) তার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কাজ করছি। বৃক্ষরোপন কর্মসূচি পালন আমরাই শুরু করেছি। ইতোমধ্যে আমরা বহু নদী উদ্ধার করেছি।’

অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নদী দখলকারীদের তালিকা পেলে সরকার ব্যবস্থা নেবে।’

-বাবু/ এ.এস





  বিষয়:   মিলিটারি  ডিক্টেটর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy