‘অধিনায়ক কখনও দলের খারাপ চায় না’, তামিম প্রসঙ্গে সাকিব

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

তামিম-সাকিবের পারস্পারিক দ্বন্দ্বের কথা একাধিকবার গণমাধ্যমে এসেছে। যদিও এ নিয়ে কখনই স্পষ্টভাবে কিছু বলেননি এই দুই ক্রিকেটারের কেউই।

2023-05-15T22:12:56+00:00
2023-05-15T22:12:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অধিনায়ক কখনও দলের খারাপ চায় না’, তামিম প্রসঙ্গে সাকিব
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১০:১২ পিএম   (ভিজিট : ১৬৪)
X

তামিম-সাকিবের পারস্পারিক দ্বন্দ্বের কথা একাধিকবার গণমাধ্যমে এসেছে। যদিও এ নিয়ে কখনই স্পষ্টভাবে কিছু বলেননি এই দুই ক্রিকেটারের কেউই। অথচ একটা সময় তাদের বন্ধুত্বের গভীরতা কতটা ছিল, তা সবারই জানা। লম্বা সময়ের এই সম্পর্কে সম্প্রতি টানা-পোড়েন থাকলেও অধিনায়ক তামিমের প্রশংসা শোনা গেছে এবার সাকিবের কণ্ঠে।

সোমবার ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে তামিম প্রসঙ্গে সাকিব বলেন, 'দেখুন, এগুলো তো সবই প্রাথমিক পর্যায়। এখানে যে ভুলগুলো হচ্ছে কিংবা যে ভালো জিনিসগুলো হচ্ছে এসবই বিশ্বকাপ বা এশিয়া কাপ থেকে ঠিক হওয়া শুরু হবে। আমাদের সামনে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচও নেই। আমি নিশ্চিত কোচ, অধিনায়ক এসব চিহিৃত করে। তারা খুবই ভালো চিন্তা করে যে কোন জায়গাতে আরও ভালো করলে আরও একটু ভালো হতো। আমি নিশ্চিত কখনই কোনো দলের নেতা, দেশের প্রধান দেশের জন্য বা দলের জন্য খারাপ চায় না। তাদের ইন্টেনশন কখনই খারাপ থাকে না।সিদ্ধান্ত ঠিক, ভুল সবই হতে পারে।'

বিশ্বকাপের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, 'আইসিসির টুর্নামেন্টে কন্ডিশন সবসময় ফেয়ার থাকে। সব দলের জন্যই ব্যাপারগুলো একই রকম। আমাদের সবকিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষ বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল সামান্য কিছু কারণে হয়ত সফল হতে পারিনি।'

'আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরকেও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে।'-আরও যোগ করেন তিনি।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy