বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আয়ারল্যান্ড সফর শেষে মাত্রই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টাইগারদের দলের পরবর্তী মিশন আফগানিস্তান সিরিজ। আইরিশদের বিপক্ষে

2023-05-17T17:27:28+00:00
2023-05-17T17:27:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৬৮)
X


আয়ারল্যান্ড সফর শেষে মাত্রই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টাইগারদের দলের পরবর্তী মিশন আফগানিস্তান সিরিজ। আইরিশদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ শেষ করে লম্বা ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।

চলতি মাসে কোনো সিরিজ না থাকায় নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন টাইগার ক্রিকেটাররা। আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সেই সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচ শেষ করেই আফগানিস্তান দল ভারতে উড়াল দেবে সিরিজ খেলতে। ১৯ জুন আফগানিস্তান দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

এরপর ভারত সিরিজ শেষ করে ঈদের পর পুনরায় বাংলাদেশে আসবে রশিদ খানরা। ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশের আসবে তারা। সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই।

সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।

-বাবু/ এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy