এশিয়ান গেমসের ফান রান

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের আসর। এই গেমসের প্রচারণাকে সামনে রেখে

2023-05-17T22:07:48+00:00
2023-05-17T22:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়ান গেমসের ফান রান
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:০৭ পিএম   (ভিজিট : ১৮৬)
X

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজু শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের আসর। এই গেমসের প্রচারণাকে সামনে রেখে আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফান রানের বর্ণাঢ্য র‌্যালি। এতে ক্রীড়াবিদ,সংগঠক, জাজসহ ক্রীড়াঙ্গনের সবে শ্রেণীর ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সকালে শিশু একাডেমির সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সচিবালয়ের সামনে দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে পল্টন ময়দানে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সেই দৌড় প্রতিযোগিতায় প্রথম হন।  

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সদস্যভুক্ত দেশে এশিয়ান গেমসের প্রচারণার অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হল ফান রানের বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিযোগিতা। র‌্যালি ও ফান রান পরবর্তী বিভিন্ন কর্মকান্ডে উপস্থিত ছিলেন ওসিএর পরিচালক জিয়ান জু, হ্যাংজু এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির উপ-পরিচালক সানশান মিং, দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর শিজেই জিয়া, বাংলাদেশে নিযুক্ত চাইনিজ দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়ি লিয়েন, ফার্স্ট সেক্রেটারি ল্যাং ল্যাং,বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, গেমসে বাংলাদেশের সেফ দ্য মিশন ও অলিম্পিকের কোষাধ্যক্ষ একে সরকার সহ আরো অনেকে। উল্লেখ্য, বাংলাদেশ ১৮টি ডিসিপ্লিনে এশিয়ান গেমসে অংশ নেবে।



বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy