সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ১২ দলীয় বিক্ষোভ শনিবার

বুলেটিন ডেস্ক

রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপির যুগপৎ

2023-05-19T23:14:22+00:00
2023-05-19T23:14:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ১২ দলীয় বিক্ষোভ শনিবার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:১৪ পিএম   (ভিজিট : ১৩৭)
X

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপির যুগপৎ আন্দোলন সঙ্গী ১২ দলীয় জোট। 

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে তারা। 

জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, ১২ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও আগের জায়গায় গিয়ে শেষ হবে।

১২ দলীয় জোটের শীর্ষ নেতার বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন বলেও জানান এহসানুল হুদা। 

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy