আজ ট্রফি উদযাপন করবে বার্সা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বার্সেলোনা গত রোববার এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা জয় নিশ্চিত করেছিল। কিন্তু সেদিন শিরোপা উদযাপন করতে পারেনি তারা।

2023-05-21T00:03:09+00:00
2023-05-21T00:03:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ ট্রফি উদযাপন করবে বার্সা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১২:০৩ এএম   (ভিজিট : ১৪১)
X

বার্সেলোনা গত রোববার এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা জয় নিশ্চিত করেছিল। কিন্তু সেদিন শিরোপা উদযাপন করতে পারেনি তারা। সেই আক্ষেপ বার্সেলোনা খেলোয়াড়দের ঘুচবে আজ।

বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের মাঠে আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচ শেষে লা লিগার ট্রফি হাতে পাবে তারা। নিজেদের মাঠে ইচ্ছেমতো শিরোপা জয় উদ্‌যাপন করতে পারবে বার্সা।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনার খেলোয়াড়েরা অধিনায়ক সের্হিও বুসকেতসসহ মাঠেই থাকবেন। সতীর্থদের মাঠে রেখে বুসকেতস চলে যাবেন প্রেসিডেনশিয়াল বক্সে। সেখানে তিনি ট্রফি নেবেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের কাছ থেকে।

ট্রফি নিয়ে মাঠে ফিরে আসবেন বার্সার অধিনায়ক। সেখানে পুরো দল ট্রফিসহ ফটোসেশনে অংশ নেবে। এরপর কোচ জাভি হার্নান্দেজ ও অধিনায়ক বুসকেতস বক্তব্য দেবেন। তাদের বক্তব্যের পর ল্যাপ অব অনার দেবে বার্সা দল। আজকের ম্যাচ আর ট্রফি পাওয়ার পুরো বিষয়টি এক বিবৃতিতে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

ম্যাচ শেষে এমন আনন্দের মুহূর্ত এলেও বার্সেলোনা–সোসিয়েদাদ ম্যাচটি শুরু হবে শোকের আবহে। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে সম্প্রতি মারা যাওয়া বার্সেলোনার সাবেক খেলোয়াড় ফেরান অলিভেয়া ও রিয়াল সোসিয়েদাদের সাবেক সভাপতি ইনাকি আলকিজাকে শ্রদ্ধা জানিয়ে।


বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy