বাংলাদেশে আসছেন ফিকা সভাপতি

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

৪ বছর পর আজ (২০ মে) বিসিবির মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক

2023-05-21T00:43:14+00:00
2023-05-21T00:43:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে আসছেন ফিকা সভাপতি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১২:৪৩ এএম   (ভিজিট : ১৪৬)
X

৪ বছর পর আজ (২০ মে) বিসিবির মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। যেখানে বেছে নেওয়া হয় এবারের নতুন কমিটি। যদিও নির্বাচনে অন্য কেউ আগ্রহ না দেখানোয় সভাপতি হিসেবে নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক পদে দেবব্রত পালই বহাল আছেন। 

তারা দুজনে গত ১১ বছর ধরেই কোয়াবের নেতৃত্বে আছেন। আজ এজিএম শেষে জানা গেছে পুরোনো মোড়কে নতুন করে নির্বাচিত কমিটির সাথে দেখা করতে আসবেন ক্রিকেটার কল্যাণের আন্তর্জাতিক সংগঠন ফিকার (ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) সভাপতি লিসা স্থলেকর। 

ফিকার ইতিহাসে  লিসা স্থলেকরই প্রথম নারী সভাপতি। ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে প্রায় ৪ হাজারের মতো আন্তর্জাতিক রান করেছেন। 

জানা গেছে আগামীকাল (২১ মে) বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী ক্রিকেটার। ২২ মে বাংলাদেশে অবস্থান করবেন, সৌজন্য সাক্ষাত হবে কোয়াব নেতাদের সাথে। এরপর ২৩ মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে লিসার। 

এদিকে আজ বেশ জাঁকজমকভাবে কোয়াবের এজিএম অনুষ্ঠিত হয়। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা উপস্থিত না থাকলেও প্রায় হাজার খানেক ক্রিকেটার ছিলেন এই অনুষ্ঠানে।  উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বেশ কয়েকজন পরিচালক।


বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy