ছিটকে গেলেন জাকের-রাজা, ফিরলেন খালেদ-শুক্কুর

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে ছিটকে গেছেন রেজাউর রহমান রাজা ও জাকের আলী অনিক।

2023-05-22T22:52:06+00:00
2023-05-22T22:52:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছিটকে গেলেন জাকের-রাজা, ফিরলেন খালেদ-শুক্কুর
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১০:৫২ পিএম   (ভিজিট : ১২৯)
X

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের আগে ছিটকে গেছেন রেজাউর রহমান রাজা ও জাকের আলী অনিক। এই দুইজন সিরিজ থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে খালেদ আহমেদ ও ইরফান শুক্কুরের। 

রাজা মূলত চোটের কারণে খেলতে পারছেন না। এই পেসার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তাছাড়া আজ সিলেটে অনুশীলনের সময় আঘাত পেয়েছেন জাকের আলি অনিক। যার কারণে দ্বিতীয় ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটারের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। 

বাংলাদেশ দল (২য় অনানুষ্ঠানিক টেস্ট): আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোঃ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটকিপার), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, মো. তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy