বিশ্বকাপ বাছাই শুরু ১৯ জুন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ১০ দলের টুর্নামেন্টের ৮

2023-05-23T18:02:40+00:00
2023-05-23T18:02:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ বাছাই শুরু ১৯ জুন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ২০৩)
X


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ১০ দলের টুর্নামেন্টের ৮ দল সুপার লিগ পর্ব থেকে নিশ্চিত হয়েছে। বাকি দুই দল বিশ্বকাপের টিকিট পাবে বাছাই পর্ব খেলে। সেই পর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি।

আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ মে) তিন সপ্তাহের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য সূচি প্রকাশ করেছে আইসিসি। মোট ১০টি দল খেলবে বাছাইপর্বে। যেখানে রয়েছে দুই বিশ্বকাপজয়ী দল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ ‘এ’ তে দুইবারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে আয়োজক জিম্বাবুয়ে, ইউরোপীয় দল নেদারল্যান্ডস, উদীয়মান এশিয়ান দেশ নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

আর গ্রুপ ‘বি’ তে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার গ্রুপটা বেশ কঠিন। এই গ্রুপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে লঙ্কানরা।

সূচি অনুযায়ী বাছাইপর্বের গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলে শীর্ষ তিন দল সুপার সিক্সে উঠবে। প্রতিটি গ্রুপের নিচের দুই পয়েন্টের বিপক্ষে প্রাপ্ত পয়েন্ট বাদ দিয়ে গ্রুপে জয়ী সব পয়েন্ট সুপার সিক্সে নিয়ে যাওয়া হবে। সুপার সিক্সপর্বে দলগুলো এরপর প্রতিপক্ষ গ্রুপের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবে, সুপার সিক্স পর্বের সমাপ্তিতে শীর্ষ দুটি দল ৯ জুলাই হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy