চমক রেখে ২৫ সদস্যের এইচপি দল

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টকে ঘিরে চলছে বাংলাদেশ দলের নানামুখী পদক্ষেপ।

2023-05-23T22:09:55+00:00
2023-05-23T22:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চমক রেখে ২৫ সদস্যের এইচপি দল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:০৯ পিএম   (ভিজিট : ১৫৮)
X

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। আর সেই টুর্নামেন্টকে ঘিরে চলছে বাংলাদেশ দলের নানামুখী পদক্ষেপ। আগামীকাল (২৪ মে) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। আর এই ক্যাম্পের প্রথম ধাপের জন্য ডাকা হয়েছে ২৫ ক্রিকেটারকে। হেড কোচ হিসেবে প্রথমদিন থেকেই এইচপি দলের সাথে দায়িত্বে থাকবেন ডেভিড হ্যাম্প।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে।

এইচপি স্কোয়াড:

ব্যাটার- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার- রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেসার- নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আসাদুল্লাহ আল গালিব।

উইকেটকিপার- আকবর আলী এবং প্রিতম কুমার।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy