ফিওরেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে জিতেছে ইতালিয়ান সুপার কোপা। কাল রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপও জিতেছে

2023-05-25T12:59:34+00:00
2023-05-25T12:59:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিওরেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে জিতেছে ইতালিয়ান সুপার কোপা। কাল রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপও জিতেছে ইন্টার। 

টানা দ্বিতীয় ইতালিয়ান কাপ জয়ের পর এখন তাদের সামনে চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ‘ট্রেবল’জেতা হবে ইন্টারের।


ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে। 


২৪তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেকো। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন তিনি। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেজ। 


৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ‍্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ। ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কেউই গোলের দেখা পায়নি। 


বাবু/জেএম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy