হঠাৎ অবসরে সাফজয়ী তারকা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটনের দায়িত্ব ছাড়ার ঘোষণার দিনে পেশাদার ফুটবল ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত

2023-05-27T00:17:00+00:00
2023-05-27T00:17:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হঠাৎ অবসরে সাফজয়ী তারকা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১২:১৭ এএম   (ভিজিট : ১৪৩)
X

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটনের দায়িত্ব ছাড়ার ঘোষণার দিনে পেশাদার ফুটবল ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারী জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাত জাহান স্বপ্না।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে। ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি।’

নারী ফুটবলের সবচেয়ে বড় সাফল্য ছিল সাফ চ্যাম্পিয়নশিপ জয়। গত বছর নেপালে ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দীর্ঘকায় ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। আসরে চার গোল করা এ ফুটবলার অবসর ঘোষণা দেওয়া পোস্টে আরও লিখেছেন, ‘খেলার সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’

নারী দল সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেল বুধবার পারিবারিক জরুরি কাজের কথা বলে জাতীয় দলের ক্যাম্প থেকে দুই দিনের ছুটি নিয়েছেন সিরাত জাহান স্বপ্না। ছুটি শেষে আগামীকাল শনিবার তার ক্যাম্পে ফেরার কথা।

কিন্তু ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন— ক্যারিয়ারটা তিনি আর লম্বা করতে চান না। স্বপ্নার এমন ঘোষণার মূলে ছিল হতাশা। নারী দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সাফ জয়ের পর থেকে ধারাবাহিক অনুশীলনে থাকলেও মেয়েরা খেলার সুযোগ পাচ্ছে না।

ভারত ও নেপাল দল এরইমধ্যে ৭-৮টি ম্যাচ খেলেছে। বিপরীতে কোনো ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এ কারণে স্বপ্নার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ওই সূত্র। স্বপ্নার মতো হতাশা ভর করেছে আরও একাধিক ফুটবলারের মাঝে।


বাবু/মম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy