জ্যোতিদের ছাপিয়ে বৃষ্টির দাপট

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের তৃতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টিতে ভেসে গেল দিনের দুটি

2023-05-27T23:49:14+00:00
2023-05-27T23:49:14+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জ্যোতিদের ছাপিয়ে বৃষ্টির দাপট
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১১:৪৯ পিএম   (ভিজিট : ১১৭)
X

ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের তৃতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টিতে ভেসে গেল দিনের দুটি ম্যাচই।

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ রান করে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। 

ফিফটির সম্ভাবনা জাগিয়েও ছুঁতে পারেননি নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক। আগের ম্যাচে সেঞ্চুরি করা জ্যোতি অপরাজিত থাকেন ৪১ রানে। সেদিন ৯২ রানের অপরাজিত ইনিংস খেলা ফারজানার এবারের সংগ্রহ অপরাজিত ৩৯ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান পায় রুপালি ব্যাংক। সাথি রানি আউট হন ৩৬ বলে ৩৩ রান করে। ৯০ রানের মাথায় আরেক ওপেনার ফারজানা আক্তার ফেরেন ৬৮ বলে ৩৪ রান করে।

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৬৯ বলে ৬১ রান যোগ করেন ফারজানা ও জ্যোতি। ৬২ বল খেলে ২ চার মারেন ফারজানা। ৩৯ বলের ইনিংসকে ৪টি চার ও ১ ছক্কায় সাজান অধিনায়ক জ্যোতি।

এরপর আর খেলা চালানো সম্ভব হয়নি।

নিজেদের প্রথম ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ১৪৮ রানে হারিয়েছিল রুপালি ব্যাংক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩২ রানে হেরেছিল কলাবাগান। 



বাবু/মম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy