রিয়ালে বেনজেমার বিকল্প হতে পারেন যারা

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

করিম বেনজেমা ইনজুরিতে পড়লে তার পজিশন নিয়ে চলতি মৌসুমে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। এই ফরাসি স্ট্রাইকারের ইনজুরিতে তরুণ

2023-05-28T00:47:21+00:00
2023-05-28T00:47:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রিয়ালে বেনজেমার বিকল্প হতে পারেন যারা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ১২:৪৭ এএম   (ভিজিট : ১৪২)
X

করিম বেনজেমা ইনজুরিতে পড়লে তার পজিশন নিয়ে চলতি মৌসুমে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। এই ফরাসি স্ট্রাইকারের ইনজুরিতে তরুণ রদ্রিগোকে খেলানো হয়েছে নাম্বার নাইন পজিশনে। আগামী মৌসুমের জন্য করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকারের খোঁজে দলবদলের বাজারে চোখ রাখছে লস ব্লাঙ্কোসরা। ক্লাবটি তার দীর্ঘমেয়াদি বিকল্প নিয়ে চিন্তা করছে।

৩৬ বছর বয়সী বেনজেমার বিকল্প হিসেবে সেল্টা ডি ভিগোর ইয়াগো আছপাছ, অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারো মোরাতা এবং ইস্পানিওলের জোসেলুর কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। 

রিয়ালের ইতিলিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘জোসেলু? তাকে আমি অনেক পছন্দ করি। আছপাছ এবং মোরাতাকেও আমার পছন্দ। যারা গোল করে তাদের আমার পছন্দ। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমার কাদের টার্গেট করেছি তা নিয়ে কথা বলতে চাচ্ছি না।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy