রাস্তা পারাপারের সময় মিশুক গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জের রাস্তা পারাপারের সময় মিশুক গাড়ি ধাক্কায় সামিরন বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে।রোববার (২৮ মে) সন্ধ্যা

2023-05-28T21:35:52+00:00
2023-05-28T21:35:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাস্তা পারাপারের সময় মিশুক গাড়ির ধাক্কায় নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ মে, ২০২৩, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১৪৩)
X

নারায়ণগঞ্জের রাস্তা পারাপারের সময় মিশুক গাড়ি ধাক্কায় সামিরন বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে।

রোববার (২৮ মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সামিরন বেগমের ছেলে পারভেজ বলেন, সন্ধ্যার পরে বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মিশুক গাড়ি আমার মাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাড়ইপাড়া এলাকায়। তার বাবার নাম গিয়াস উদ্দিন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy