বৃষ্টি থামার পর নতুন টার্গেট পেল চেন্নাই

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। বৃষ্টিতে গতকাল (রোববার) নির্ধারিত দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আজ

2023-05-30T00:37:40+00:00
2023-05-30T00:37:40+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বৃষ্টি থামার পর নতুন টার্গেট পেল চেন্নাই
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:৩৭ এএম   (ভিজিট : ১৩৪)
X

প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। বৃষ্টিতে গতকাল (রোববার) নির্ধারিত দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আজ রিজার্ভ ডে-তে শিরোপার লড়াইয়ে নেমেছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এদিনও বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে প্রথম ইনিংস ভালোভাবেই শেষ করেছিল গুজরাট। তাদের দেওয়া ২১৫ রানের লক্ষ্যে নেমে চেন্নাই মাত্র ৩ বল খেলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর নতুন টার্গেট পেয়েছে চেন্নাই, ১৫ ওভারে তাদের লক্ষ্য ১৭১ রান।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় চেন্নাইকে জিততে হলে ১৫ ওভারে ১৭১ রান করতে হবে। একইসঙ্গে কমানো হয়েছে পাওয়ার প্লে’র নির্ধারিত ওভারও। ইনিংসের প্রথম ৪ ওভার পাওয়ার প্লে এবং গুজরাটের প্রতি বোলার সর্বোচ্চ তিন ওভার করে বল করতে পারবেন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২.৪০ মিনিটে।

এর আগে গুজরাটের রানতাড়ায় চেন্নাই মাত্র তিন বল ব্যাট করতেই বৃষ্টি শুরু হয়েছিল। ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর পিচ থেকে কভার সরানো হয়। পরবর্তীতে আউটফিল্ড ভেজা থাকায় মাঠ পর্যবেক্ষণের পর সাড়ে ১১টায় পুনরায় পরিস্থিতি দেখার কথা জানান আম্পায়াররা। এরপর দু’দলের অধিনায়কদের উপস্থিতিতে তারা নতুন টার্গেট ও নির্দেশনা জানিয়ে দেন।

বৃষ্টির জেরে গতকাল রোববার চেন্নাই-গুজরাটের ম্যাচ ভেস্তে গিয়েছিল। তবে রিজার্ভ ডে থাকায় সেই ম্যাচ মাঠে গড়ায় আজ। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ের লক্ষ্যে গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে গতবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে হার্দিক পান্ডিয়ার গুজরাট। এবার টানা দ্বিতীয় মৌসুমে তারা ফাইনাল খেলছে।

এদিন আগে ব্যাট করে সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ৩৯ বলে ৫৪ রান করেন ঋদ্ধিমান সাহা। এছাড়া শুভমান গিল ২০ বলে ৩৯ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১২ বলে ২১ রান করেন।

বাবু/মম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy