১৪ বছর পর আবাহনী-মোহামেডান শিরোপাযুদ্ধ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বাংলাদেশ ফেডারেশন কাপের ফাইনালে আজ আবাহনীর বিপক্ষে মাঠে নামছে মোহামেডান। ফাইনালের কোনো ম্যাচে ১৪ বছর পর মুখোমুখি হতে

2023-05-30T11:52:41+00:00
2023-05-30T11:52:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৪ বছর পর আবাহনী-মোহামেডান শিরোপাযুদ্ধ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:৫২ এএম   (ভিজিট : ১৭২)
X


বাংলাদেশ ফেডারেশন কাপের ফাইনালে আজ আবাহনীর বিপক্ষে মাঠে নামছে মোহামেডান। ফাইনালের কোনো ম্যাচে ১৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী-মোহামেডান। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (৩০ মে) বিকেল সোয়া তিনটায়। দেশের ফুটবলে সবচেয়ে ঐতিহ্যের ঢাকা ডার্বি মাঠে গড়াচ্ছে কুমিল্লায়।

ভালো দল গড়েও স্বাধীনতা কাপ আর প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়েছে আবাহনীর। তবে ফেডারেশন কাপ জিতে সেই শূন্যতা দূর করতে চায় দলটি। এদিকে, গৌরব পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে মোহামেডান। ৯ বছর পর কোন ট্রফি ছুঁয়ে দেখার হাতছানি সাদা-কালোদের সামনে।

ফেডারেশন কাপে সর্বাধিক ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ১০ বার শিরোপা ঘরে তুলেছে মোহামেডান। ১৪ বছর আগে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে মোহামেডান, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে। 

দীর্ঘদিন পর মোহামেডান-আবাহনী ফাইনাল ঘিরে উত্তেজনাও তুঙ্গে ফুটবলাঙ্গনে।

-বাবু/ সাদরিনা




  বিষয়:   বছর  ম্যাচ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy