রফতানি আয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহ কমলেও মে মাসে রফতানি আয়ে এসেছে সুখবর। গত মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন

2023-06-04T18:27:26+00:00
2023-06-04T18:27:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রফতানি আয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

রেমিট্যান্স প্রবাহ কমলেও মে মাসে রফতানি আয়ে এসেছে সুখবর। গত মে মাসে দেশের রফতানি আয় হয়েছে ৪.৮৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশেরও বেশি। গত বছরের মে মাসে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩.৯৬ বিলিয়ন ডলার, মার্চে ছিল ৪.৬৪ বিলিয়ন ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর জানায়, গত মে মাসে রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ হলেও সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫.২৯ শতাংশ কম। সরকার মে মাসে ৫.১২ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল।

ইপিবির তথ্য অনুযায়ী, মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১০১৯ দশমিক ৩৩ মিলিয়ন ডলার বেশি রফতানি হয়েছে। ২০২২ সালের মে মাসে রফতানি আয় হয়েছিল ৩৮৩০ দশমিক ২৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬১ শতাংশ।




  বিষয়:   রফতানি  সুখবর 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy