ঢাকা-১৭ উপনির্বাচনে জিএম কাদেরের প্রার্থী সিকদার আনিছুর

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের ১৯০ (ঢাকা-১৭) আসনের আসন্ন উপ-নির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও

2023-06-14T15:47:02+00:00
2023-06-14T15:47:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৭ উপনির্বাচনে জিএম কাদেরের প্রার্থী সিকদার আনিছুর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১২৮)
X


জাতীয় সংসদের ১৯০ (ঢাকা-১৭) আসনের আসন্ন উপ-নির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর আজ বুধবার জিএম কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে গতকাল মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

-বাবু/এ.এস





  বিষয়:   উপনির্বাচন  জিএম কাদের 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy