প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর দ্রুত

2023-06-14T20:28:15+00:00
2023-06-14T20:28:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৪৩)
X

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে  শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর দ্রুত উইকেট হারালেও শেষ সেশনে মুশফিক-মিরাজের ব্যাটে ভালো অবস্থানে থেকেই দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করে দিন শেষ করেছে বাংলাদেশ। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাকির হোসেনকে হারিয়ে বড় একটা ধাক্কাও খায় টাইগাররা। 

দ্বিতীয় উইকেটে শান্ত আর জয় মিলে সেই ধাক্কা সামলে উঠে পাল্টা আক্রমণ করে আফগান বোলারদের। শান্তর ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে সঙ্গ দেওয়া জয়ের ধীরস্থির টেস্ট ব্যাটিং যেন দিশেহারা করে তোলে আফগান বোলারদের। শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি আর জয়ও তুলে নেয় ফিফটি।

এরপর দলীয় ২১৮ রানে ১৩৭ বলে ৭৬ রান করে আউট হন জয়। তার বিদায়ের পর ক্রিজে এসে মুমিনুল হক। তবে সুবিধা করতে পারেননি তিনি। ২৫ বলে মাত্র ১৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর ক্রিজে আসা মুশফিককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শতক হাঁকানো শান্ত। তবে ১৫০ রান থেকে ৪ রান দূরে থাকতে কাটা পড়েন এই ব্যাটার। দলীয় ২৭১ রানে ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শান্ত। 

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৯০ রানে ১৫ বলে মাত্র ৯ রান করে ফিরে যান সাজঘরে। লিটনের উইকেট তুলে ম্যাচে ফিরে আফগানরা। এরপর ক্রিজে আসা মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুশফিকুর রহিম। আফগান বোলারদের আর কোন সুযোগ না দিয়ে মিরাজকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দিন শেষ করেন এই দুই ব্যাটার। মুশফিক ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন। আফগানিস্তানের পক্ষে নিজাত মাসুদ নেন ২টি উইকেট।  

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy