কম্বোডিয়ায় প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন

2023-06-15T20:22:04+00:00
2023-06-15T20:25:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কম্বোডিয়ায় প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৮:২২ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৩ ৮:২৫ পিএম  (ভিজিট : ১৭৩)
X

কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন জামাল ভূঁইয়ারা।

ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশের হয়ে লিড এনে দেন মজিবর রহমান জনি। ডান প্রান্ত থেকে লম্বা ক্রসে বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে যান জনি। প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে তিনি গোলরক্ষকের পাশ দিয়ে জালে বল ঠেলে দেন। গোললাইন অতিক্রম করার পর অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশের ডাগআউটে বয়ে যায় আনন্দ-উল্লাস।
 
বাংলাদেশে প্রথমার্ধে লিডে থাকলেও স্বাগতিকরা বল পজেশন ও আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের প্রথম মিনিটেই কম্বোডিয়া দুটি কর্নার আদায় করে নেয়। এছাড়া বেশ কয়েকবার পরিকল্পিত আক্রমণও করেছিল কম্বোডিয়া। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ৩৮ মিনিটে দূরপাল্লার একটি শট দুর্দান্তভাবে সেভ করেন। ফলে সেই যাত্রায় বেঁচে যান জামালরা।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy