আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসানকে অন্তর্ভূক্ত করে ১৫ সদস্যের বাংলাদেশ

2023-06-17T15:17:22+00:00
2023-06-17T15:17:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৩১)
X


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসানকে অন্তর্ভূক্ত করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিস করা তামিম ইকবাল। এছাড়াও দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ।

শনিবার (১৭ জুন) দুপুরে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাঁহাতি ব্যাটার আফিফকে জায়াগা দিতে গিয়ে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদারও জায়গা হারিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করা জায়গা পেয়েছেন নাঈম শেখ।

এছাড়া চোটের জন্য সর্বশেষ সিরিজ না খেলে তাসকিন আহমেদ অনুমিতভাবেই ফিরে এসেছেন। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

-বাবু/এ.এস





  বিষয়:   আফগানিস্তান  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy