বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ

2023-06-18T16:35:21+00:00
2023-06-18T16:35:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৪:৩৫ পিএম   (ভিজিট : ২০৩)
X


বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ দলে রয়েছেন  তারকা লেগ স্পিনার রশিদ খান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, পিঠের চোটের কারণে চলতি জুনের শুরুতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ। তৃতীয় ওয়ানডেতে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি।

ওই ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ২৪ বছর বয়সী ঘূর্ণি জাদুকর। এরপর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে বিশ্রাম দেয়া হয়। 

আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড: 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।

-বাবু/এ.এস





  বিষয়:   আফগানিস্তান  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy