পবিত্র হজ পালনে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

হজে গেলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার হজের উদ্দেশে তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন

2023-06-22T15:56:56+00:00
2023-06-22T15:56:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পবিত্র হজ পালনে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৩০২)
X


হজে গেলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার হজের উদ্দেশে তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি।

তিনি নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহর হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মাহমুদউল্লাহর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই তিনি। তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা। 
টেস্ট ও টি-টোয়েন্টি দুই ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন রিয়াদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy