সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের

2023-06-30T12:30:27+00:00
2023-06-30T12:30:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৪৭)
X


সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। তার নাম সালওয়ান মোমিকা। তিনি সুইডেনে বসবাসরত একজন ইরাকি। এ ঘটনায় অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিন্দা জানিয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সুইডেন  বাংলাদেশ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy