টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সব শঙ্কা দূর হয়েছে, তামিম ইকবালকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই খেলবে টাইগাররা। ফিট-আনফিট ইস্যু দূরে

2023-07-05T14:21:49+00:00
2023-07-05T14:21:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ২:২১ পিএম   (ভিজিট : ১৩৮)
X


সব শঙ্কা দূর হয়েছে, তামিম ইকবালকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই খেলবে টাইগাররা। ফিট-আনফিট ইস্যু দূরে ঠেলে টস করতে আসেন তামিম। যদিও টস ভাগ্য সায় দেয়নি, টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। পূর্ণশক্তির দল নিয়েই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে উভয় দল।

দুই সিরিজ পর একাদশে প্রত্যাবর্তন ঘটল আফিফ হোসেনের। শেষ দুই ওয়ানডে সিরিজে না থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে একাদশে ফিরেছেন তিনি। আর চোট কাটিয়ে ফিরেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে না খেলা সাকিব আল হাসান, ফিরেছেন তাসকিন আহমেদও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy