সাগরিকায় ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাগড়া দেয় বৃষ্টি। যার কারণে ১৫ ওভার ১ বল খেলার পর বন্ধ

2023-07-05T17:04:52+00:00
2023-07-05T17:04:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাগরিকায় ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৪৮)
X

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাগড়া দেয় বৃষ্টি। যার কারণে ১৫ ওভার ১ বল খেলার পর বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টির পর খেলা শুরু হয়েছে। আর বৃষ্টির পর খেলতে নেমেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টি নামার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ।  সাকিব আল হাসান ৪ ও তাওহিদ হৃদয় ৮ রানে অপরাজিত ছিলেন। সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। আফগান পেসার ফজল হক ফারুকির প্রথম ওভারের প্রথম পাঁচ বলে বেশ বেগ পেতে হয়েছিল তামিমকে। সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি। কিন্তু ফারুকির ব্যক্তিগত চতুর্থ ওভারেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম।

অফ-স্টাম্পের বাইরের বলটি কাট করে বাউন্ডারি হাঁকিয়ে গর্জে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু এবার বেশ খানিকটা লাইন পরিবর্তন করলেন ফারুকি, এই বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটার। আর তামিমকে ফিরিয়ে পাওয়ার প্লেতেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় আফগানিস্তান। ১৩ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এর মধ্য দিয়ে ‘তামিম বনাম ফারুকি’ লড়াইয়ে আবারও জয়ী ফারুকি। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতে তামিম ফেরার পর চাপ সামলে নিয়ে খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন দাস। কিন্তু বের হওয়ার আগেই তাকে থামতে হয় মুজিব উর রহমানের শিকার বনে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান। লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে ব্যর্থ হয়ে এবারও তাকে মাঠ ছাড়তে হয় ১২ রান করে। আর তাতেই ৭২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। এরপর বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হয়। বৃষ্টির পর খেলতে নেমে দলীয় ১০২ রানে আউট হন সাকিব। ৩৫ বলে ১৪ রান করে ফিরে যান সাকিব। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ক্রিজে এসে দ্রুতই ফিরে যান এই ব্যাটার। দলীয় ১১২ রানে ৩ বলে ১ রান করে ফিরে যান মুশফিক। এরপর আউট হন আরেক ব্যাটার আফিফ হোসেন। ৮ বলে ৪ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy